বিগ ২০২০ : প্রথম ধাপে উত্তীর্ণ হলেন যারা

৯ এপ্রিল, ২০২১ ২১:০১  
বঙ্গবন্ধুর বিশালত্বকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশে গত ২৫ নভেম্বর শুরু হয়েছিলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ)। বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের ৬৫টি নির্বাচিত উদ্যোগের তালিকা। আর এর মার্ধমেই শুরু হলো কোটি টাকা অনুদান জয়ের প্রথম লড়াই। নামের অদ্যাক্ষরের ক্রমঅনুসারে প্রকাশিত ফল অনুযায়ী নির্বাচিত উদ্যোগগুলোর মধ্যে রায়েছে- বিজয় লক্ষ্মী রায়ের ইকমার্স প্লাটফর্ম আদি বিডি লিমিটেড, এএম ইশতিয়াক সারোয়ারের অনলাইন পেমেন্ট গেটওয়ে আমার পে, মাহমুদ হাসানের গ্রোসারি অনলাইন ফিজিকাল শপ অ্যাগ্রোমার্স, মোহাম্মাদ ইমতিয়াজ উদ্দিন চৌধুরীর এআই ল্যাব বাংলাদেশ, মোহাম্মাদ আদনান ইয়াজদানির অনলাইন লিগ্যাল এইড প্লাটফর্ম আইন ই সেবা, আদিল হোসেনের আলো, তাউসিফুল ইসলামের মনাব বিহীন বিমান তৈরির উদ্যোগ অ্যান্টস এরিয়াল সিস্টেম এবং মেহেদী হাসান শাহরিয়ারের বাংলাদেশে সায়েন্স অ্যাসোসিয়েশন। এছাড়াও নির্বাচিত হয়েছে মো: শহাজালালের ‘বিবাইক’, মুহাম্মাদ হাসানুজ্জামানের ‘বইঘর’, শিহাব আল মুনতাসির ভূঁইয়ার ‘বইপাঠক’, জুবাইর হোসেনের ‘বঙ্গ স্ক্যানার’, সামিয়া তাহসিনের ‘ব্যান্টন কানেক্ট’, ইফতেখার আহমেদের ব্রেইলি, জাহ্নবি রহমানের ‘ক্যাপ্টেইন আর্থ’, রহমান মাসুক অর্পনের ‘চৌকস’, সানি আলমের ‘ক্লিনিভা টেকনলোজি’, সালমান আহমেদের ‘ডিজিল্যাব’, তাসভির আহমেদের ‘ডিজিটাল খোয়াড়’ এবং রাফায়ত তাজনিন চৌধুরীর ‘ডিঙ্গি টেকনলোজিস লিমিটেড’। আরো যে উদ্যোগগুলো নির্বাচিত হয়েছে সেগুলো হলো- ফরিদুল হাসানের ড্রিপ ইরিগেশন বিডি, রেজাউল ইসলামের ইকো কারেন্সি, সাফায়েত হোসেনের এনার্জি এক্স, এসএম তানভীরের এসো শিখি লিমিটেড, এহসানুল হক ফাহাদের ফার্স্ট এইড, আলভি নিজাম নাফির ফ্লায়ার টেকনোলজি, সৈয়দ তাহমিদ জামান রাশিকের ঘোস্ট কিচেন, মোহাম্মাদ রায়েদের গ্রিন বিনস, ফারুক হান্নানের আইডিইএ থ্রিডি সল্যুশন, ইফতেখার মাহমুদের ইনক্লুশন এক্স, মুনিরুল আলমের ইনোভেস টেকনলোজি এবং ইমরান ফাহাদের বাংলাদেশের প্রথম অনুপ্রেরণামুলক সোস্যাল নেটওয়ার্ক ‘ইন্সপায়রিং বাংলাদেশ’। প্রথম এই আন্তর্জাতিক বিগ গ্র্যান্টের জন্য প্রাথমিক নির্বাচনে আরো স্থান পেয়েছে- আশরাফুল ইসলামের আইওটি স্যুইং মেশিন মনিটরিং সিস্টেম, মেহেদী রেজার জো বাইক, কাজী সাবিরের খেলবেই বাংলাদেশ, নিলয় বিশ্বাসের কথন, মাহির আমিরুর রহমান ইরামের ল্যান্ডনক, ইয়াহিয়া মো: আমিনের লাইফ স্প্রিং, পার্থ প্রতীম চৌধুরির মাই ফুয়েল পাম্প, এমএম আফতাব হোসেনের হেলথ কেয়ার স্টার্টআপ অলওয়েল, সাদমান মাজিদের অনলাইন সহপাঠী, মুশফিক মাঞ্জুরের ওপেন রিফ্যাক্টোরি, রাসি গোমেজের পিলু, মোস্তাকিন রাব্বির প্লাস্টাইল, ফাইয়াজ মাহদীর প্রত্যয়, কামরুল ইসলামের প্রভাষী, মুরাদ আনসারীর সিকিউর অর্গানাইজেশন, মনিরুজ্জামান সানির পাজল ফান ওয়ার্ল্ড, ডা. তৌফিক হাসানের র‌্যাড অ্যাসিস্ট, সামদানি তাবরিজের র‌্যাপিডো ডিস্ট্রিক বাজার, মুন্সী সাজিদুল ইসলামের রোবোল্যাব, রফিক ইসলামের সেফ হুইল, বেলায়েত হোসেনের সায়েন্টিকো, নুজহাতুল ইসলাম রেনানের শর্ট সার্কিট, আহসান হাবীবের স্মার্ট হোহইট কেইন, শফিকুল ইসলামের স্মার্টসফট, রাহাত হোসেন ফয়সালের টকিং গ্লাস, হিমেল বিশ্বাসের দি হর্সম্যান, রুহুল আমিনের টিঙ্কার টেকনোলজি, সানজিদুল আলম চৌধুরির আল্টিমেট সল্যুশন ফর ফিশারিজ, মুস্তাফিজুর খানের আপস্কিল, ফারহান নবির ইউভি লাইট ডিস-ইনফেকশন রোবট, মুনির মাহমুদের ভূবন এবং মহিউদ্দিন সৌরভের ওয়াশটেক বাংলাদেশ। এই উদ্যোক্তাদের নিয়েই এবার অনুষ্ঠিত হবে চারদিনের বুটক্যাম্প। এখান থেকে ১৩ পর্বের রিয়েলিটি শোর মধ্য দিয়ে নির্বাচন করা হবে পরের ধাপের ২৬টি টিমকে। অনুদান পাবে বিদেশি ১০ সহ ৩৬টি স্টার্টআপ উদ্যোগ। প্রতিযোগিতায় সেরা উদ্যোগটি পাবে ১ কোটি টাকা অনুদান। এছাড়া আরও ৯৯টি উদ্যোগকে ১০ লাখ টাকা হতে ১ কোটি টাকা পর্যন্ত প্রয়োজন অনুপাতে অনুদান দেয়া হবে। উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন (আইডিইএ) প্রকল্পের অধীনে একটি উদ্যোগ বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।